ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৫
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলার থানচির বাজারে আগুনে পুড়ে গেছে প্রায় ৫০টি দোকান। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনার ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাজারের একটি রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন খাবারের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান ও আড়তে ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিক মংসিহ্লা জানান, বেশিক্ষণ লাগে নাই সব পুড়ে গেছে। দোকানের কোন কিছু বের করতে পারিনি। আগুনে আমার ঘর ও দোকান একেবারে পুড়ে গেছে। 
বাজারে আগুন নিভাতে আসা ইউসুফ জানান, মসজিদের মাইকে শুনছি আগুন লাগছে। তখন আমরা দৌড়ে বাজারে আসি। দেখছি ধীরে-ধীরে সব পুড়ে যাচ্ছে। 
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর জানান, প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। আমরা তালিকা করেছি। কয়েক দিনের ব্যবধানে আগুন লাগার ঘটনা খুবই দু:খজনক। স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের সাথে সমন্বর করে ক্ষতিগ্রস্তদের কিছু সহযোগিতা করা হবে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পেয়ার মুহাম্মদ জানান, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। ৪৫-৫০টি দোকান-ঘর পুড়ে গেছে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়িক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করতে পারিনি। ক্ষতির পরিমাণ নির্ধারণে আমরা কাজ করছি। 
এর আগে বুধবার ভোরে থানচি বলিবাজারে আগুনে ৫২ দোকান পুড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat