ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইরে ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নবজাতকের পা পোড়ানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের নার্স শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মো. জাহিদ খান।

ওসি জানান, গত ১৮ মার্চ রাত আড়াইটার দিকে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে উপজেলার নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজ নাহারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে সনাতন পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিটে নবজাতকের দুই পা পুড়ে যায়।

এ ঘটনায় নবজাতক শিশুর বাবা শুকুর আলী চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিলে সোমবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ডা. মাহমুদা সুলতানা সাকিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat