ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ১৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান গণতন্ত্রকে অর্থবহ ও জবাবদিহিতামূলক শাসন প্রতিষ্ঠায় বিরোধীদল বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  পরিকল্পনামন্ত্রী এই আহবান জানান।
তিনি বলেন,পবিত্র ঈদুল আযহার শিক্ষা নিয়ে রমজানের তাৎপর্যকে উপলব্ধি করে ধৈর্য্য ও সংযমের পথে এগিয়ে আসুন। আন্দোলনের ভয় দেখিয়ে, নাশকতা সৃষ্টি করে এবং ঈদের জামাতে বোমা বিস্ফোরন ঘটিয়ে ক্ষমতায় আসা যাবেনা। 
উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিতাংশু তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.হাসনাত হোসাইনের  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat