ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ২৩৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে। 
সুইডেনের স্টকহোমে অনুষ্ঠেয় ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। যাত্রাবিরতিকালে স্থানীয় একটি হোটেলে নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সব কথা বলেন। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। 
হাছান মাহমুদ বলেন, ‘একটি গোষ্ঠি দেশের এই উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতির পিতার সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।’ 
আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এবং দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে স্থানীয় নেতাদের মধ্যে মঈন উদ্দিন, আবু তাহের, সাজ্জাদুর ইসলাম রুবেল, মোজাম্মেল হোসেন চৌধুরী, রিয়াদ বিন রাজু, সাইফুল ইসলাম হারুন, আমিরাত যুবলীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি  শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস ও সাইফুল আলম সভায় যোগ দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat