ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ৪৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, জনস্বার্থে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা তৈরি করতে হবে। সেজন্য প্রশিক্ষণের বিকল্প নেই।
মন্ত্রী আজ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) বিভিন্ন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য ‘সিটি কর্পোরেশন ব্যবস্থাপনা সম্পর্কিত’  তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধি করতে কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বলেন, বেশিরভাগ মানুষ স্বপ্রণোদিত হয়ে রাজস্ব জমা দিচ্ছে। জনসাধারণ যখন দেখবে আদায়কৃত রাজস্ব তাদের নিজেদের জীবনমান উন্নত করতে ব্যবহৃত হচ্ছে তখন রাজস্ব প্রদানে তাদের অনাগ্রহ দূর হবে। 
তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আইন-বিধি যথাযথভাবে অনুসরণ করে সেবা প্রদানের আহ্বান জানান। 
তিনি বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে অনেকের গাত্রদাহ হচ্ছে। তলাবিহীন ঝুড়ি হিসাবে আখ্যায়িত করে যারা বাংলাদেশের সম্ভাবনাকে বিনষ্ট করতে চেয়েছিল দেশের উন্নয়ন তাদের কাছে পছন্দ নয়। দেশীয় ও আন্তর্জাতিক অনেক গোষ্ঠী এখনো বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে । 
তিনি বলেন, মুক্তিযুদ্ধে জয়লাভের মাধ্যমে যে জাতির জন্ম হয়েছে তাদের পেছনে ফেলে রাখার সুযোগ নেই। এ সময় মন্ত্রী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় আন্তরিকতার সাথে কাজ করারও আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং সভাপতিত্ব করেন এনআইএলজি এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat