ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৬
  • ৪৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগদানসহ তুরস্কে ছয় দিনের সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতি, তাঁর পত্নী ড. রেবেকা সুলতানাসহ সফর সঙ্গীদেরকে বহনকারী একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি ২০৮) সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশ তুরস্কের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং অন্যান্য বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপ্রধান তুরস্কের রাজধানী আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে সকাল ৭টা ৪৩ মিনিটে (আঙ্কারা সময়) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
বিমানবন্দরে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি রাষ্ট্রদূত ওয়া তুঙ্গা কাগলি এবং আঙ্কারার ডেপুটি গভর্নর মুরাত সোয়লু এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিদায় জানান।
রাষ্ট্রপতি গত ১ জুন রাত ১১টায় আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারার উদ্দেশে ঢাকা ছাড়েন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, বিশ্বের ৭৭টি দেশের  নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে ন্যাটো এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে সেখানে ফটো সেশনে যোগ দেন।
উভয় দেশের রাষ্ট্রপতিদ্বয় একে অপরের খোঁজ-খবর নেন।
টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তুরস্কের নেতা এরদোগান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat