ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৫
  • ২৩৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ  জেলার  কালীগঞ্জ উপজেলার বারবাজার  আজ  ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সকাল সাড়ে ৯ টার দিকে বারবাজার মাছ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল খালেক ওই উপজেলার বাদেডিহি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে বারবাজার মাছ বাজার এলাকায় এসেছিলেন বৃদ্ধ আব্দুল খালেক। এ সময় ট্রেন লাইন  দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাঁটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বারবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার আরিফুর রহমান জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বারবাজার মাছ বাজার এলাকায় ট্রেন লাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে এক বৃদ্ধ মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat