ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৩
  • ২১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাথে আজ দুপুরে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, সফল দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
ডেনমার্ক বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রথম উল্লেখ করে রাষ্ট্রপতি ডেনমার্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। এ ক্ষয়ক্ষতি মোকাবেলায় ডেনমার্ক ও বাংলাদেশ একযোগে কাজ করতে পারে।
গত বছরে ‘সাসটেইনাবল এন্ড গ্রীনফ্রেম ওয়ার্ক এনগেজমেন্ট’ স্বাক্ষরিত হওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে সক্ষম হবে।
রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক ও মানবিক সহায়তা দেয়ার জন্য ডেনমার্ককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রোহিঙ্গা প্রত্যাবাসনে ডেনমার্কসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন অংশীদারসহ সবাইকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার অনুরোধ ও জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।
সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেয়ার কথা বলেন তিনি।
ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, ডেনমার্ক বাংলাদেশে তথ্য-প্রযুক্তিখাতসহ বিভিন্নখাতে বিনিয়োগ করতে আগ্রহী।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat