ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু সচেতনতায় ফেনীতে  ২ হাজার শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠক ও এনজিও কর্মীদের নিয়ে র‌্যালি করেছে ফেনী পৌরসভা। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের বাসিন্দাদের ডেঙ্গু ্ রোগ সম্পর্কিত অবহিতকরণ, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে এ প্রচারাভিযান চালানো হয়। র‌্যালির উদ্বোধন  করেন প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসাইন।
পৌর চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে জেল রোড, শহীদ মিনার, খেজুর চত্বর, মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।  তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। শুধু লেখাপড়া করলেই সুশিক্ষিত হওয়া যায় না। এসবও শিক্ষার অংশ।
পৌর কাউন্সিল বাহার উদ্দিন বাহারের পরিচালনায় এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাসহ পৌর কাউন্সিলর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য  ফেনীতে চলতি মাসে উদ্বেগজনক হারে বেড়েছে ডেঙ্গু আক্রােেন্তর সংখ্যা। জেলায় এ পর্যন্ত মোট ২৯৭ জনের ডেঙ্গু শনাক্তের তথ্য জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat