ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  সকাল সাড়ে ১০টায়  মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অদিত্য চাকমা, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, টানা বৃষ্টির ফলে রাঙ্গামাটি জেলায়  বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে  ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সরকারের পাশাপাশি  সরকারী-বেসরকারী সংস্থা  এগিয়ে আসলে দুূর্গতরা আবারো স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে।
এজন্য  দুর্গত মানুষের সহায়তায় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
সভায় পাহাড় ধস, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি, মাদকদ্রব্য, হ্রদের মাছ শিকার, রাস্তা ঘাট, বাস ও সিএনজি চালকসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ বিভিন্ন  সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat