ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার সদর উপজেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কিত এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।
আরও বক্তব্য রাখেন, জেলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ ।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। বসত-বাড়ি, অফিস-আদালতের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে মশারি ও মশা তাড়ানোর ঔষুধ ব্যবহার করতে হবে। ডেঙ্গু হলেও সঠিক চিকিৎসা পেলে মানুষ সহজেই সেরে উঠে। তাই আতংকিত না হয়ে, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহন করা উচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat