ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৫৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীরা এ মাসে (চলতি আগস্টে) ৬০ কেজি করে চাল পাবেন।
‘খাদ্য বান্ধব কর্মসূচি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ এ কথা উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।
খাদ্যমন্ত্রী মন্ত্রী আজ বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুরে ‘খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় উপকারভোগীদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এ মাসে এক সাথে দুই মাসের জন্য একেক জন কার্ডধারীকে ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে খাদ্য গুদামে রেকর্ড পরিমান খাদ্য মজুত আছে। কোন ধরনের সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো ২ লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুত আরো বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।’
তিনি জানান, জনসাধারণের পাশে এই সরকার সবসময় আছে এবং থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat