ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৬৯৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন যদি কেউ ভন্ডুল করতে চায়, তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেছেন- আগামী নির্বাচন পার্টিসিপেটরি নির্বাচন হবে।
প্রতিমন্ত্রী আজ সোমবার দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে '২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার শান্তি সমাবেশে বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলার' প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে মোকাবেলা করার শক্তি বিএনপির নেই। কাজেই আগুন নিয়ে খেলবেন না। ঐ হাত পুড়ে যাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে।
তিনি বলেন, আমরা ২০৪১ সালে উন্নত ও মানসম্মত বাংলাদেশ দেখতে চাই। আজিজ, লতিফুর রহমান, সাঈদ, সাহাবুদ্দিনরা নির্বাচন কমিশনকে ক্ষতবিক্ষত করেছিল। আমরা সে ধরনের নির্বাচন চাই না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, বিভিন্ন সময়ে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারিয়ে দেয়া হয়েছিল। শেখ হাসিনার উপর আক্রমণ করা হয়েছিল। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat