ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে আইনি ঝামেলায় দিন পার করছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২শ’ কোটি তছরূপের মামলায় তার বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞাও দিয়েছিল ভারতীয় আদালত। ফলে একাধিক সিনেমার কাজও হাতছাড়া হয়েছে তার। তবে ক’দিন আগে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় অনেকটাই স্বস্তিতে ফিরেছেন তিনি। পাশাপাশি নতুন কাজের মাধ্যমেও আইনের ঝামেলা ভুলে থাকার চেষ্টা করছেন জ্যাকুলিন। একে একে এরইমধ্যে যুক্ত হয়েছেন বেশকিছু আলোচিত সিনেমার সঙ্গে।
বর্তমানে তার হাতে রয়েছে বহুল প্রত্যাশিত ‘হাউজফুল ৫’, ‘ড্যান্সিং ড্যাড’, ‘ওয়েল কাম টু দ্য জঙ্গল’, ‘ফতেহ’, ‘ক্রাক’ এবং দক্ষিণী সিনেমা ‘হারি হারা ভিরা মাল্লু’সহ একাধিক সিনেমার কাজ। এর বাইরেও বিদেশ ভ্রমণের সুযোগ পেতেই অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। 
সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত ৪১তম ভারত দিবসের প্যারেডে অংশ নেন জ্যাকুলিন। যা নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই তারকা। অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টগ্রামে শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাকে নিউইয়ের্কে অনুষ্ঠিত ৪১তম ইন্ডিয়া ডে প্যারেডের অংশ করার জন্য আয়োজকদের ধন্যবাদ! এটি সত্যিই আমার জীবনের সেরা একটি মুহূর্ত ছিল।’ জ্যাকুলিনের এমন উচ্ছ্বাসকে বেশ ভালোভাবেই নিয়েছেন তার ভক্তরা। 
তবে কেউ কেউ মামলায় যুক্ত থাকার বিষয়টি সামনে এনে নেতিবাচক কমেন্টও করছেন। যদিও বেশিরভাগ নেটিজেন তার ঘুরে দাঁড়ানোর চেষ্টাকে স্বাগত জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat