ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৭৯০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও পুন:নবায়নের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্মার্ট গভার্নেন্সের পথে আরেক ধাপ এগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে 'পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুকরণ ও পুন:নবায়নের ঘোষণা প্রদান' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছেন। তারই আলোকে ২০৪১ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও পুন:নবায়নের মাধ্যমে সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেলাম।’’
ট্রেড লাইসেন্স করতে এখন আর হয়রানি পোহাতে হবে না জানিয়ে মেয়র শেখ তাপস বলেন, ট্রেড লাইসেন্স সংক্রান্ত সব কাজ অনলাইনের মাধ্যমে হবে। এখন আর কোনো রকম হয়রানি করার সুযোগ নেই। আর দপ্তরে দপ্তরে, কার্যালয়ে-কার্যালয়ে কারো দ্বারস্থ হতে হবে না। একজন ব্যবসায়ী মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন মেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পাঁচ বছরমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু এবং নবায়ন পদ্ধতি চালু করা হলো। দক্ষিণ সিটির আওতাধীন ব্যবসায়ীরা এর সুফল ভোগ করতে পারবেন।
তিনি বলেন, সামগ্রিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় যারা ব্যবসা করবেন সবাই এই সুফল পাবেন এবং বিডার মাধ্যমে যারা আবেদন করবেন তারাও কিন্তু এই সুফল পাবেন। বিডার নিবেদনের প্রেক্ষিতে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই (ভার্সনে) ট্রেড লাইসেন্স দেয়া হচ্ছে।
শ্যামপুর শিল্পাঞ্চলে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টির কথা উল্লেখ করে তাপস বলেন, ঢাকাকে নিয়ে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে শ্যামপুর শিল্পাঞ্চলে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, আগে ট্রেড লাইসেন্স ছিলো স্বল্পমেয়াদের, বছরে বছরে নবায়ন করতে হতো। এতে প্রতিবছর ব্যবসায়ীদের হয়রানির মধ্যে পড়তে হতো। এমসিসিআই'র পক্ষে দক্ষিণের মেয়রসহ পলিসি মেকার ও সরকার প্রধানকে বিষয়টি জানানোর ফলে ট্রেড লাইসেন্সের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হলো।
এমসিসিআই এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat