ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৬৭৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তিগুলো আজও ষড়যন্ত্র করছে।
কোন ষড়যন্ত্রই টিকবে না উল্লেখ করে তিনি বলেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হবে। সে লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই আমরা নির্বাচনের মাঠে নেমে গেছি।
নসরুল হামিদ বিপু আজ বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
নসরুল হামিদ বিপু বলেন, ২০০৮ সাল পর্যন্ত আমাদের দেশে বিদ্যুৎ ছিলো মাত্র ৪৩ শতাংশ। কিন্তু আওয়ামী লীগের এ ১৫ বছরের ক্ষমতায় থাকা কালীন দেশবাসী শতভাগ বিদ্যুৎ পেয়েছে।
তিনি বলেন, ৭শ’ নদীর এ দেশে সকল বাধা উপেক্ষা করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি আমরা। স্বন্দীপে সমুদ্রের তলদেশ দিয়ে বিদ্যুৎ লাইন পৌঁছে দেয়া হয়েছে। একেই বলে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ কি বিএনপি তা বুঝেই না।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১’সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ হবে পরিবেশ বান্ধব আধুনিক বাংলাদেশ। সে লক্ষ্যকে সামনে রেখে আমরা মানুষের মৌলিক বিষয়গুলোকে নিয়ে কাজ করছি।
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাড.জাকির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, আগানগর ইউপি চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর শাহ খুশী, বাংলাদেশ জাতীয়দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, বাংলাদেশ ট্যাক্সেস বার কাউন্সিলের সাবেক সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat