ব্রেকিং নিউজ :
এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৯০৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে এখন গ্রাম আর শহরের মধ্যে কোন পার্থক্য নেই। গ্রামকে শহরে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রান্তিক জনপদের মানুষ এখন ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিশে^র সাথে যোগাযোগ করতে পারছে।
আজ রোববার মেহেরপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিন দিনব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত স্থানীয় সরকার দিবস উপলক্ষে সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ। প্রতিমন্ত্রী মেলা উদ্বোধন শেষে বিভিন্ন দপ্তরের ২৪টি স্টল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat