ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ১০০৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে প্রয়োজন সুশিক্ষিত জাতি। সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
তিনি রোববার মেহেরপুরে সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে সুপেয় পানির প্ল্যান্ট উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বর্তমানে যারা শিক্ষার্থী তারাই হবে দেশ গড়ার কারিগর। ভবিষ্যতে তারাই এ দেশকে নেতৃত্ব দেবে। 
তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও এ বিষয়ে সচেতন ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য মেহেরপুরকে একটি মডেল জেলায় পরিণত করা। এই লক্ষ্য অর্জনের জন্য এই অঞ্চলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat