ব্রেকিং নিউজ :
জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে আসন্ন অর্থবছরে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের প্রস্তাব দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ পার্বত্য মন্ত্রীর যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে যোগ দেবেন কিনা, সিদ্ধান্ত নেননি পুতিন: ক্রেমলিন বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি৭ বৈঠকের আলোচ্যসূচি থেকে জলবায়ু ইস্যু বাদ শিক্ষা খাতে স্থিতিশীলতা ও মান পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিয়েছে : শিক্ষামন্ত্রী যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, তবে ছাড় না দিতে পারে ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু ইরানের
  • প্রকাশিত : ২০২৩-১০-০৮
  • ৯১৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি বছরের আমন ধান ও চালের দাম এবং সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ২ লাখ মেট্রিক টন আমন ধান, ৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
খাদ্যমন্ত্রী জানান, এ বছর আমন ধান ও চালের সরকারি সংগ্রহ মূল্যও ঠিক করা হয়েছে। চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা, সিদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা এবং আতপ চালের মূল্য প্রতি কেজি ৪৩ টাকা। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন. বর্তমানে সরকারি গুদামে খাদ্য শস্য মজুতের পরিমাণ ১৭ লাখ ৭৩ হাজার মেট্রিক টন। এছাড়াও প্রায় সাড়ে ৪ লাখ গম সরবরাহ লাইনে রয়েছে। এগুলো দেশে আসলে মজুতের পরিমাণ আরো বাড়বে।
এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আপদকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং চালের দাম গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা আমাদের লক্ষ্য। 
তিনি বলেন, মরা কার্তিকেও বিদেশ থেকে চাল আমদানি করতে হয়নি, বাজারও নিন্মমুখী। বাজারে অন্য পণ্যের দাম কিছুটা বাড়লেও চালের দাম বাড়েনি। 
এসময় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat