ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৭২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা পশ্চিম থানার  ৭ নম্বর সেক্টরের ১৫ তলা বিশিষ্ট ভবন ‘সাঈদ গ্র্যান্ড সেন্টারের’  আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের প্রচেষ্টায় আজ বুধবার ভোর ৪ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।    
আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দু'জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তারা হলেন, শামীম (টঙ্গি স্টেশন) ও বাদন (উত্তরা স্টেশনে)। এদের মধ্যে শামীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
এসময় উত্তরা পশ্চিম থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান  এসব তথ্য জানান। 
এদিকে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ডিউটি অফিসার  রোজিনা আক্তার   জানান, উত্তরা এ সাঈদ গ্র্যান্ড সেন্টারের ৭ম, ৮ম ও ৯ম তলায় আগুন লাগে। মুর্হুত্বের মধ্যে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।  পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট রাত ১ টা ২৬ মিনিটে দ্রুত ঘটনাস্থলে  পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে।  এরপর পর্যায়ক্রমে  ৮ টি ফায়ার স্টেশন থেকে মোট ২২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তাদের চেষ্টায় আজ ভোর রাত  ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  বুধবার  সকাল ৬ টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করে ফায়ার সার্ভিস। 
তিনি জানান, অগ্নিকান্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat