ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৬৮৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের রিওডি জেনিরোর অনেক জনপ্রিয় কোপাকাবানা সমুদ্র সৈকতে রোববার হামাসের বিরুদ্ধে সহষ্রাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। এই বিদ্রোহী গোষ্ঠী এবং ইসরাইলের মধ্যে সংঘাতে মৃতের সংখ্য ক্রমাগত বাড়তে থাকায় তারা ইসরাইলের পক্ষে বিক্ষোভ করে। খবর এএফপি’র।
রিও’তে ইসরাইলি গ্রুপ আয়োজিত বিক্ষোভে তারা ‘হামাস আর কখনো নয়’ এবং ‘হামাস সন্ত্রাসবাদসহ’ বিভিন্ন শ্লোগান দেয়। এই সময় তাদেরকে ইসরাইলি পতাকা উপরের দিকে তুলে ধরতে এবং হিব্রু ভাষায় গান গাইতে দেখা যায়।
৩১ বছর বয়সী জোনাথন অলিভেইরা বলেন, ‘ইসরাইল এক নয়, সারাবিশ্বের ইহুদিরা একত্রিত হচ্ছে বা অন্যভাবে প্রার্থনা ও মিছিল করছে এবং শান্তির আহ্বান জানাচ্ছে।’
হামাসের ব্যাপক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদেরও আক্রমণ করতে হবে, অন্যথায় আমরা বারবার আক্রমণের শিকার হবো।’ গত ৭ অক্টোবরের থেকে ইসরাইলে হামাসের হামলায় ১,৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।
এদিকে ইসরাইলের ব্যাপক পাল্টা হামলায় গাজায় ২,৬৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে শতাধিক নারী ও শিশু রয়েছে।
এই সংঘর্ষে ব্রাজিল বংশোদ্ভূত ইসরাইলি একজন পুরুষ ও একজন নারী মারা গেছেন। গাজা উপত্যকার দক্ষিণে ব্রাজিলের প্রায় ৩০ নাগরিক মিশরে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat