ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৪৫৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিনেমার কাজ শেষ ৭০ শতাংশ। এরপরই মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা থেকে থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেরত দিয়েছেনে পারিশ্রমিক বাবদ নেওয়া ৯লাখ টাকা। এতে ১০ লাখ টাকার ক্ষতির মুখোমুখি হচ্ছেন প্রযোজক। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক ও নায়ক মুন্না খান।
একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘মাহি আপু সিনেমাটি না করার সিদ্ধান্ত জানিয়েছেন। সোমবার রাতে তিনি টাকা ফেরত দিয়েছেন। একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমনটা আশা করিনি। ইতিমধ্যে সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ। তিনিও এক দিন শুটিং করেছেন। এমন অবস্থায় অন্য কাউকে নিয়ে কাজ করতে গেলে আগের অনেক দৃশ্যই ফেলে দিতে হবে। ফলে প্রায় ১০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছি।’
মাহির টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতাও। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘সিনেমাটা করছেন না মাহি। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। সে রাজি হয়নি। নায়িকা হিসেবে প্রযোজকের কথাটা সে নিতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘মাহি মাত্র ঘণ্টাখানেক শুটিং করেছিল। ওই দৃশ্যগুলো বাদ দিতে হবে। তাতে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে। তবে সেটা বড় কোনো ক্ষতির কারণ হওয়ার কথা নয়।’
গত ১০ অক্টোবর উত্তরায় শুরু হয় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শুটিং। সে সময় গণমাধ্যমকে সাক্ষাৎকারে মুন্না খান জানান, এ সিনেমায় তাঁর প্রথম পছন্দ ছিল পরীমণি। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক যোগাযোগ করেছিলেন পরীর সঙ্গে। পরীমণি সিনেমাটি করতে অপারগতা জানালে মাহিকে চূড়ান্ত করা হয়। মুন্নার এমন মন্তব্যেই চটেছেন মাহি। অভিমান করে চলে আসেন শুটিং সেট থেকে। সিদ্ধান্ত নেন সিনেমাটি না করার। এবার  ফেরত দিয়ে দিলেন পারিশ্রমিকের টাকাও।
মাহি সরে যাওয়ায় বন্ধ রয়েছে সিনেমার শুটিং। সিনেমাটি নিয়ে পরবর্তী পরিকল্পনা নিয়ে মুন্না খান জানিয়েছেন দ্রুতই মাহির জায়গায় অন্য কাউকে চূড়ান্ত করে শেষ করা হবে শুটিং। থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করছেন মুন্না খান, মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ। এর আগে মিউজিক ভিডিওতে অভিনয় করলেও ডার্ক ওয়ার্ল্ড দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করছেন মুন্না খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat