ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৬৭৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বিশালতা আর দৃঢ়তার প্রতীক পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান।
আগামীকাল আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতিবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক পর্বত দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।”
রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও মানুষের অপরিকল্পিত ভূমি ব্যবহারের কারণে বিশ্বব্যাপী পার্বত্য অঞ্চলগুলোতে প্রতিকূল অবস্থার সৃষ্টি হচ্ছে। এছাড়া অতিবৃষ্টি, খরা, ঝড়-ঝঞ্ঝা এবং বৃক্ষ নিধনের প্রভাবে পার্বত্য এলাকায় প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিসহ পার্বত্য অঞ্চলগুলোর পরিবেশ রক্ষায় নানাবিধ উদ্যোগ গ্রহণ করা জরুরি। পার্বত্য অঞ্চলের মাটি ও মানুষের সুরক্ষা এবং টেকসই ব্যবহারের উদ্দেশ্যে পর্বত দিবস পালন একটি প্রশংসনীয় কার্যক্রম।  
তিনি বলেন, ‘বাংলাদেশের বৈচিত্র্যময় ভূ-প্রকৃতি, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, পার্বত্য অধিবাসীদের বর্ণিল কৃষ্টি ও ঐহিত্যসমৃদ্ধ পার্বত্য অঞ্চল বাঙালিদের পাশাপাশি বিশ্ববাসীকেও আকর্ষণ করে। আমি আশা করি, আন্তর্জাতিক পর্বত দিবস পালনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অধিবাসীদের জীবন ও সংস্কৃতি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি পাবে। 
পার্বত্য অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্যের যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়েও বিশেষ খেয়াল রাখতে হবে।   
রাষ্ট্রপতি ‘আন্তর্জাতিক পর্বত দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat