ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৩৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অন্য তারকাদের মতো খুব একটা আলোচনায় না থাকলেও বেশ কয়েকটি প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা এ বছর উপহার দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। একের পর এক মুক্তি পায় তার ‘ওএমজি টু’, ‘লস্ট’ এবং ‘চোর নিকাল কে ভাগা’ সিনেমাগুলো।
প্রতিটি সিনেমাই ইয়ামির ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন মাত্রা যুক্ত করেছে। যা নিয়ে বছর শেষে দারুণ উচ্ছ্বাসও প্রকাশ করলেন এই অভিনেত্রী।ইয়ামি বলেন, ‘আমি শুরু থেকেই নিজের অভিনীত চলচ্চিত্র, আমার পছন্দ এবং দর্শক প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করি। সত্যি আমি অনেক খুশি, এবার প্রেক্ষাগৃহ এবং ওটিটিতে আমার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এবার আসলে প্রতিটি মাধ্যমেই যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। কারণ একজন অভিনেতা হিসেবে সবারই প্রত্যাশা থাকে কাজটি সব শ্রেণির দর্শকদের কাছে পৌঁছে যাক এবং ব্যবসায়িকভাবে সফল হোক। সেই জায়গা থেকে বরাবরই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকে। যে কারণেই হয়তো ভক্তরা প্রতিদান দিতে দ্বিধা করে না।’
এছাড়া বরাবরের মতোই সামনের দিনগুলোতে ব্যতিক্রমী গল্পের অংশ হতে চান বলে জানান এই অভিনেত্রী। ইয়ামি বলেন, ‘দুর্বল গল্পের অংশ হতে চাই না। যে চরিত্র গল্পে মূল ভূমিকা পালন করবে এবং বৈচিত্রতা রয়েছে কেবল সেই কাজটি করতে চাই। তবে আমি কখনোই পরিকল্পনা করে কোনোকিছু করি না। সময়ের প্রবাহে মন যা বলে সেটাই করার চেষ্টা থাকে এবং ভবিষ্যতেও থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat