ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৫৬৪৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সফররত স্কটিশ সংসদ সদস্য, ফয়সল চৌধুরী আজ বাংলাদেশের দ্বাদশ সংসদের ভোট সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্তভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।
সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরে এলাহী মিনা সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় এই স্কটিশ সংসদ সদস্য সেদেশের পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান।
ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপ বাংলাদেশ পার্লামেন্টের সাথে তাদের পারস্পরিক দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য স্কটিশ এমপি ও তার সরকারকে ধন্যবাদ জানান।
এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat