ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৪৪৫৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ওসমানী উদ্যানে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো তাৎক্ষণিকভাবে বন্ধ করেছেন।
তিনি আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষ থেকে ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পান। সাথে সাথে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদকে সাথে নিয়ে তিনি সেখানে যান এবং দেখতে পান ওসমানী উদ্যানের একাধিকস্থানে উন্মুক্তভাবে বর্জ্য পোড়ানো হচ্ছে। এ থেকে সৃষ্ট ধোঁয়া বাতাসে মিশে বায়ুদূষণ ঘটাচ্ছে।
মন্ত্রী এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ঘটনা সরেজমিনে দেখে উন্মুক্তভাবে বর্জ্য পুড়িয়ে বায়ুদূষণের অপরাধের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ কর্পোরেশনকে এক লাখ টাকা জরিমানা করেন।
এসময় অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুলাহ হারুনসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat