ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালী বন্ধের জেরে ইরান ‘আর্থিকভাবে ভেঙে পড়ছে’ : ট্রাম্প ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৫৬৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা  জোরদার করা হয়েছে।  
তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকি কিংবা থ্রেট এর কোন তথ্য নেই। একুশে ফেব্রুয়ারিকে ঘিরে নিরাপত্তার কোন ঝুঁকিও নেই। তবে, আমরা যে কোন ধরনের নাশকতা রোধে সার্বক্ষণিক ব্যবস্থা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি এ কথা বলেন।
র‌্যাব ডিজি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজ থেকে সব ধরনের বিশৃঙ্খলা ও যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়রি থেকে র‌্যাবের সাদা পোশাকধারি সদস্যরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। 
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা রয়েছে উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাসহ আশপাশের এলাকার রাস্তায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হবে।
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং ইভটিজিং প্রতিরোধে র‌্যাব সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ভার্চুয়াল জগতে যেকোন ধরণের গুজব অথবা উস্কানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাব সাইবার মনিটরিং টীম অনলাইনে সার্বক্ষণিক নজরদারী করছে। র‌্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সারাদেশের ব্যাটালিয়নগুলোর কার্যক্রম মনিটরিং করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাতটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। 
সংবাদ সম্মেলনে র‌্যাব সদরদপ্তরসহ বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক এবং উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat