ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৪৫৪৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পৃথিবীতে এক নতুন উন্নয়ন দর্শন চালু করেছেন। এর ফলে আজ বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছে। 
আজ শুক্রবার জামালপুরের ইসলামপুরে হাড়গিলা উচ্চ বিদ্যালয় মাঠে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ মন্ত্রী একথা বলেন। 
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রই উপহার দিয়ে যাননি, সেইসাথে তিনি দেশটাকে শক্ত ভীতের উপর দাঁড় করিয়ে গেছেন। তাঁর সরকারের মাত্র আড়াই মাসের মাথায় তিনি বন্ধুপ্রতিম বিদেশি সৈন্যদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হন। সবই সম্ভব হয়েছিলো তাঁর ক্যারিশম্যাটিক এবং ডাইনামিক লিডারশিপের জন্যে।
ফরিদুল হক খান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার পদাঙ্ক অনুসরণ করে এক সময়ের তলাবিহীন ঝ্ুঁড়িকে আজ একটি সম্ভাবনাময় অর্থনীতি হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং স্মার্ট বাংলাদেশের দিকে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করছেন।
নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আসাদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ ও যুবলীগ সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সমাবেশে  অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat