ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৬৫৯৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আজ মজুদ লাইসেন্স তদারকির পাশাপাশি  দোকানে পন্যের মূল্য তালিকা না থাকা,  অবৈধ মজুদ রাখা,  সঠিক মাপ প্রদান না করার দায়ে চারটি  দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
আজ বুধবার  দুপুরে আদিতমারী উপজেলার বুড়িরবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক  এএসএম মাসুম উদ দৌলা। 
সহকারী পরিচালক  এএসএম মাসুম উদ দৌলা জানান, অভিযানকালে মজুদ লাইসেন্স তদারকির পাশাপাশি  দোকানে মূল্য তালিকা না থাকা,  অবৈধ মজুদ রাখা,  সঠিক মাপ প্রদান না করার দায়ে চারটি  দোকানকে মোট সাড়ে আটহাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, সাধারণ মানুষ যাতে একসাথে বেশি পন্য ক্রয় না করে সেজন্য তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এছাড়াও মজুদ লাইসেন্স না থাকলে মজুদ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat