ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ২৩৪৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করার কথা জানিয়েছেন একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। খুব তাড়াতাড়িই চক্ষু হাসপাতালটির নির্মাণকাজ শুরু করা হবে বলে জানান তিনি।
সংবাদমাধ্যম অনুযায়ী, শনিবার বিকালে নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের নানাবাড়ি এলাকার জুড়ান মোল্লার পাড়ায় ইফতারসামগ্রী বিতরণের সময় তিনি এ কথা জানান। 
এদিন তিনি নিজ হাতে প্রায় ৫ শতাধিক গরিব রোজাদারদের হাতে ইফতারসামগ্রী তুলে দেন। এর আগে তিনি অসহায় শতাধিক নারী ও পুরুষের হাতে জাকাতের শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
 এ বিষয়ে রোজিনা বলেন, চলছে পবিত্র রমজান মাস। আর সেই রমজান মাসেই নিজ গ্রামের অসহায়, দুস্থ, মসজিদের মুসল্লি ও রোজাদারদের হাতে ইফতারসামগ্রী তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে। 
তবে আমার আরও ইচ্ছা আছে নানাবাড়ির এলাকার মানুষের জন্য আরও ভালো সমাজসেবামূলক কাজ করার। এ ছাড়া পরে রাজবাড়ীর গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল নির্মাণ করব। তবে খুব তাড়াতাড়িই ওই  চক্ষু হাসপাতালটির কাজ শুরু করা হবে।
চিত্রনায়িকা রোজিনা তার নানাবাড়ি এলাকায় ২০২২ সালের ১ এপ্রিল তুরস্কের নকশায় দুই কোটি টাকা ব্যয়ে মা খাদিজা (রা.) নামে দশ গম্বুজবিশিষ্ট একটি নান্দনিক মসজিদ নির্মাণ করেন। যে মসজিদটিতে এলাকার মানুষ নামাজ আদায় করতে পারছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat