ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ১০০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:-  বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সুপারহিট নায়িকা অপু বিশ্বাস অভিনয়ে অনিয়মিত হয়ে পড়লে তার জায়গায় খুব ভালোভাবেই জেঁকে বসেন মাহি। তবে নির্দিষ্ট কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে পর পর অভিনয় করেননি। বিভিন্ন নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে তাকে। হালের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে সাইমন, বাপ্পী, শুভ সবার বিপরীতেই পেয়েছেন সাফল্য। শুধু অভিনয়ের ক্ষেত্রেই সেরা নন মাহি, নিজেকে তিনি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকা হিসেবে। অন্যান্য নায়িকাদের থেকে ছবির কাজ নিয়েও তার ব্যস্ততা সবচেয়ে বেশি। কাজ করে চলেছেন একের পর এক ছবিতে। কদিন আগেই মুক্তি পেয়েছে মাহি-বাপ্পী জুটির ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও যেটি চলছে প্রেক্ষাগৃহে। তবে এবার কিছু দিনের জন্য ছুটি নিচ্ছেন হালের সুপারহিট এই নায়িকা। সামনেই তার দেবরের বিয়ে। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে অনেক দায়িত্বই নাকি সামলাতে হবে তাকে। যার ফলে ঈদ পর্যন্ত কোনো ছবির শুটিং করবেন না বলে জানিয়েছেন নায়িকা। মাহির কথায়, ‘রোজার আগে অপুর (মাহির স্বামী) ভাইয়ের বিয়ে। বিয়ে নিয়ে আমাকেই ব্যস্ত থাকতে হবে। দেড় মাস কোনো কাজ করব না। ঈদের পর আবার নতুন উদ্যেমে কাজ শুরু করব।’ এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মাহি ও সাইমন সাদিক অভিনীত ‘জান্নাত’ ছবিটি। এছাড়া চলছে ডিএ তায়েবের বিপরীতে ‘অন্ধকার’ ছবির শুটিং। সম্প্রতি ‘ও মাই লাভ’ নামের নতুন একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। যেটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ। নায়িকা ঠিক হলেও এ ছবির নায়ক এখনও ঠিক হয়নি। আগামী জুলাইয়ের শেষের দিকে ‘ও মাই লাভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat