ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৪৪৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের  ঈদের জামাতের মাঠ নামাজের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে । হুইপ ইকবালুর রহিম এমপি মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 
তিনি গতকাল  সোমবার   রাত সাড়ে ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল ফিতরের ঈদের জামাতের মাঠ  নামাজের জন্য  প্রস্তুুুতির বিষয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায়  প্রধান অতিথি  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন,  সুষ্ঠুভাবে ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ মুসল্লিদের আদায়ে  সকল ব্যবস্থা নিশ্চিতে প্রস্তুত করা হয়েছে।
বড় জামাতে নামাজ আদায়ের ফজিলত ব্যাখ্যা করে হুইপ বলেন, লাখো মুসুল্লি একসাথে নামাজ আদায় করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। জেলা শহরের ছোট ছোট জামাত গুলো গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে আনার জন্য ঈদগা মাঠ কমিটি ও ইমামদের  সাথে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। এবারে কয়েক লাখ  মুসল্লীসহ আরও বৃহৎ মুসুল্লিদের অংশগ্রহণ মধ্য দিয়ে ঈদুল ফিতরের  ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 
তিনি বলেন, পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় ও ঠাকুরগাও এবং জেলার পার্বতীপুর থেকে পৃথক দুটি ট্রেন ঈদের দিন সকালে যথা সময়ে মুসল্লিদের নিয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনে আসবেন। নির্ধারিত সময় সকাল ৯ টায়  ঈদের নামাজ শেষে ওই দুটি ট্রেন পুনরায় মুসল্লিদের নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবেন।  এছাড়া জেলার  অপর ১২টি উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে যারা এ বড় জামাতে ঈদের নামাজ আদায় করতে চায় তাদের আসা যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। 
পরিদর্শনকালে তার সাথে দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার  আহমেদ, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আবু তৈবালী দুলাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat