ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৪৪৫৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু সেতুতে বুধবার সকাল ৬ট পর্যন্ত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৪৭ হাজার ৭৫৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিনকোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা। 
বুধবার বিকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা অংশে ৩৩ হাজার ১৩১টি যানবাহন উত্তরবঙ্গে প্রবেশ করেছে। এতে টোল আদায় হয়েছে দুইকোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা অংশে ১৪ হাজার ৬২৪ টি যানবাহন ঢাকার অভিমুখে প্রবেশ করেছে। এতে টোল আদায় হয়েছে এককোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০ টাকা। তার মধ্যে বাস ১২ হাজার ৯২৬টি, ট্রাক ৭ হাজার ৯২০টি, মোটরসাইকেল ৯ হাজার ৩২৪টি,  প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রয়েছে ১৭ হাজার ৫৮৫টি। 
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঢাকা ও উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ এবং যানবাহনগুলো নির্বিঘেœ সেতু পারাপার হচ্ছে এবং স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, মহাসড়কে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করছে। উত্তরবঙ্গগামী মানুষজন স্বস্তিতে বাড়িতে ফিরছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat