ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৫৬৯২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার তালায় আজ ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছেন।
তালাথানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এদুর্ঘটনা ঘটেছে। খুলনা পাইকগাছা সড়কের গোনালী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মান্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিকগোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পায়। তারা ধান নিয়ে  ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দঘর্ টনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম  নিহত হয়।
স্থানীয় দোকানী আবুল কালাম আজাদ জানান,খুলনা পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এ দুর্ঘটনা ঘটেছে।
তালা থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা  হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat