ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৪৩৫৫৪৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জনসংখ্যা রাষ্ট্রের অন্যতম মূল উপাদান। টেকসই উন্নয়নে পরিকল্পিত ও দক্ষ জনসংখ্যার গুরুত্ব অপরিসীম। জনসংখ্যাকে কাঙ্ক্ষিত  মাত্রায় রেখে বিদ্যমান সম্পদের পরিবেশবান্ধব ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪’ উপলক্ষ্যে  আজ দেওয়া  এক বাণীতে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪’ উদযাপিত হবে।
রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪’ পালনের উদ্যোগকে স্বাগত জানান।
মো. সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে সরকার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি-২০৩০ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের এসকল পরিকল্পনা বাস্তবায়ন এবং পরিকল্পিত ও পরিমিত জনসংখ্যা নিশ্চিত করতে যথাযথ নীতি ও কর্মকৌশল নির্ধারণে নির্ভরযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক তথ্য-উপাত্তের বিকল্প নেই।
রাষ্ট্রপতি কর্মক্ষম জনগোষ্ঠীকে উপযুক্ত কর্মক্ষেত্রে নিয়োগেও নির্ভুল জনসংখ্যাগত পরিসংখ্যান খুবই জরুরি উল্লেখ করে বলেন, একটি সুখী-সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে প্রাপ্ত উপাত্তের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’, যা দেশের ও বিশ্বের আর্থসামাজিক অবস্থার নিরিখে অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে তিনি মনে করেন।
মো. সাহাবুদ্দিন  বলেন, সবার জন্য সহনশীল ভবিষ্যৎ গড়তে সকলের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক উপাত্তশক্তি ব্যবহার করে সকলের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা-শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা সামগ্রীর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টাল, ই-টুলকিট, সুখী পরিবার কলসেন্টার, ই-এমআইএস ইত্যাদি ডিজিটাল প্ল্যাটফর্মেও অন্তর্ভুক্তিমূলক উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি একটি উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে কার্যকর অবদান রাখার আহ্বান জানান।
তিনি ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat