ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৪৩৫৪৪৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলায় আমনের আবাদ বাড়াতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৪-২০২৫ খরিপ-১ মৌসুমে জেলায় ২৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। ইতোমধ্যে রোপা আমন আবাদি চাষীরা পাটের সাথে বোনা আমন আবাদ করেছেন। রোপা আমন চাষীরাও বীজতলা তৈরি ও জমি প্রস্তুত করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি ২০২৪-২৫ খরিপ-১, মৌসুমে ১৪ হাজার ৩০০ হেক্টর জমিতে রোপা আমন ও ৯ হাজার ৫০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। শরীয়তপুুরের চাষীরা যে সকল জাতের আমন আবাদ করে থাকেন তার মধ্যে রোপা আমনের ব্রি ধান-৩৯, ৫২, ৭২, ৭৫,৮৭. ও বিনা ধান-৭, ২২ সহ উফশী ৩০ জাত রয়েছে। বোনা আমনের মধ্যে লক্ষীদিঘা, ঝিঙ্গাশাইল, লেহা গরচা ও সামনাসহ ২০টি প্রজাতি স্থানীয় জাতের ধান।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন  বলেন, জেলায় আমন উৎপাদন বৃদ্ধিকল্পে আমরা জমির শ্রেণীবিন্যাস করে সবচেয়ে লাগসই জাত আবাদে কৃষককে প্রণোদনা, কারিগরি সহায়তা ও মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি।
ফলে ইতিমধ্যে পাট আবাদি ১৫-২০ শতাংশ উপযুক্ত জমিতে কম খরচে অতিরিক্ত ফসল হিসেবে উচ্চফলনশীল জাতের ছিটানো আমন আবাদ করা হচ্ছে। এ বছর আষাঢ় মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় রোপা ও বোনা আমন থেকে কৃষকরা বেশ ভালো ফলন পাবেন আশা করছি । উৎপাদন ব্যয় কমে কৃষি যাতে আরও বেশি লাভজনক হয় সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণের হাত ধরে আগামীর কৃষি হবে স্মার্ট কৃষি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat