ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৭-১২
  • ৪৪৫৩৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবান জেলায় যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে আটক আরও পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
আসামিরা হলেন- সং লিয়ান বম (২৫),লাল পিয়ান সাং বম (৩৬), লালহিম সাং বম (৩৭),লাল সিয়াম থাং বম (৩৮), লালচন সাং বম (৪৮)। তারা সকলই বান্দরবানের রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।
শুক্রবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়,  গতকাল রুমা উপজেলার লাইরুনপি পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়।  আজ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক অভিযোগ শুনে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়াল পালিত ঘটনার জানান, কেএনএফের রুমায় ব্যাংক ডাকাতি-অস্ত্র লুটের মামলায় গ্রেফতার ৫ জনকে আদালতে হাজির করা হয়। আদালতে উভয়ের বক্তব্য শুনে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পরে আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর অভিযানে র্যা ব, পুলিশ, বিজিবি, আনসারের সঙ্গে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 
এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২২টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের ১১৬ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat