ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৬
  • ৪৩৪৫৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রয়াত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বহুল প্রশংসিত সিনেমা ‘চোখের বালি’। ২০০৩ সালে মুক্তির পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কারই জিতেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঐশ্বরিয়া রাই, রাইমা সেন অভিনীত সিনেমাটি।
এই সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় প্রসেনজিৎ ও ঐশ্বরিয়াকে। দুই দশক পর এবার সেই দৃশ্যগুলে নিয়ে কথা বললেন প্রসেনজিৎ। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।
ঐশ্বরিয়ার সঙ্গে সাহসী দৃশ্যগুলোতে অভিনয় সম্পর্কে নিজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা বলেন দৃশ্যগুলো ছিল ‘ম্যাজিকাল’ ও ‘অবিশ্বাস্য’। তিনি ঐশ্বরিয়ার কাজের প্রতি নিষ্ঠা ও অভিনেত্রীর পেশাদারত্বেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘যখনই আমরা সেটে যেতাম, একটা ম্যাজিক হতো। ছবিতে আমাদের অনেক সাহসী দৃশ্য ছিল, তবে ঋতু (পরিচালক) সেখানে থাকায় সবকিছু ঠিকঠাকভাবে করা হয়ে যেত।’
কথায় কথায় প্রসেনজিৎ ঐশ্বরিয়ার স্বামী ও অভিনেতা অভিষেক বচ্চনেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘অভিষেক আমার দেখা সবচেয়ে মিষ্টি ছেলেদের মধ্যে একজন। তাঁরা দুজনই খুব ভালো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat