ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ৪৩৫৩৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের যশরাজের ব্যানারে স্পাই ভার্সের নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’তে অভিনয় করছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর তার প্রতিদ্বন্দ্বী হয়ে অ্যানিম্যালের পর আবার খলনায়কের চরিত্রে ধরা দেবেন ববি দেওল। সিনেমাতে আলিয়া ও ববির দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য শ্যুটিং সেটে ১০০ জন নিরাপত্তারক্ষীকে বহাল করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘আলফা’ সিনেমার আন্ধেরির যশরাজ স্টুডিওতে শুটিং শুরু হয়েছে ববি দেওল ও আলিয়া ভাটের। এসিনেমার এক অ্যাকশন দৃশ্যে আলিয়া-ববিকে মারামারি থেকে শুরু করে অস্ত্রের ব্যবহার সবটাই করতে দেখা যাবে। দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের কোনও ফুটেজ যাতে লিক না হয় সেটি আটকাতেই বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
আর তাই প্রযোজক আদিত্য চোপড়া নিরাপত্তা বাড়ানোর জন্য ১০০ জন নিরাপত্তারক্ষীকে বহাল রেখেছেন সেটে।
কয়েক দিন আগে ইনস্টাগ্রামে মোশন পোস্টার প্রকাশ্যে এনে ‘আলফা’ সিনেমার নাম ঘোষণা করেছেন আলিয়া ভাট। নেপথ্যে অভিনেত্রীর কণ্ঠে শোনা গেছে, ‘গ্রিক অ্যালফাবেটের প্রথম অক্ষর আর আমাদের উদ্দেশ্য একই। ভালো করে দেখলে বুঝবেন, সব শহরেই একটা জঙ্গল রয়েছে, যেখানে আলফা রাজত্ব চলে। সবার আগে, সব থেকে প্রখর, সব থেকে বীর।
এই ছবিতে হলিউডের ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মতোই অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে আলিয়াকে। স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন, এবার সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।
এর আগে যশরাজের ব্যানারে স্পাই চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। 
অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আদবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাকে স্পাই চরিত্রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat