ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১০-২৯
  • ২৩৪৩৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) সহযোগিতা করতে চায়। 
বিএমসিসিআই সভাপতি শাব্বির আহমেদ খানের নেতৃতে আজ পরিচালনা পর্ষদ মালয়েশিয়ার বিনিয়োগের প্রচারের মূল বিষয় নিয়ে আলোচনার জন্য বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে  সাক্ষাৎকালে  চেম্বার এই আহ্বান জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
বৈঠকে মহাসচিব মোতাহের হোশান খান, কোষাধ্যক্ষ শাহরিয়ার তাহা, পরিচালক সুনীল ইসাক এবং বিডা ও বিএমসিসিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে, আশিক চৌধুরী মালয়েশিয়ার সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো  সামনে আনার জন্য বিএমসিসিআই প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিডা তাদের প্রস্তাব নিয়ে কাজ করবে, বাংলাদেশকে আরও বিনিয়োগ বান্ধব করে তুলতে এবং বিশ্ব মঞ্চে এর মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকবে।
এসময় মহাসচিব মো. মোতাহের হোশেন খান এফডিআই আকৃষ্ট করতে উপযুক্ত নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিকে উৎসাহিত করে ব্যবসা-বান্ধব পরিবেশের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat