ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৪৪৫৬৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন বলে কথা। আগামী ২ নভেম্বর আসছে সেই কাঙ্ক্ষিত দিনটি। এদিন ৫৯ বছরে পা রাখবেন বলিউড বাদশাহ। আর সে উপলক্ষ্যেই এবার মান্নাতে থাকছে বড় এক পার্টির আয়োজন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিজের ৫৯ তম জন্মদিনে শাহরুখ খান এত বিশাল এক পার্টি দিতে চলেছেন যা দেখে চমকে যাবে পুরো বলিউড। 
জানা গেছে, এ পার্টির অতিথির তালিকাও থাকছে বেশ লম্বা। শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। 
তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে, বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি, দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে।
এছাড়া শাহরুখের এই ৫৯তম জন্মদিন ঘিরে থাকবে বিশেষ থিম। এদিন অতিথিদের নাকি সাজতে হবে তার সিনেমার চরিত্র অনুযায়ী। ইতোমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। কেননা, এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই।
শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।আগামীতে সুজয় ঘোষের পরিচালনাতে বড়পর্দায় আসছেন শাহরুখ ও সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat