ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ৩৪৪৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী শাকসবজি, হাইব্রিড শাকসবজি, রবি প্রণোদনার বীজ, সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। 

উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, সমবায় অফিসার ফারুক আলম। 

আলোচনা শেষে উফশী ফসল চাষী ৮৫০ জন কৃষকের মাঝে শাকসবজি বীজ ও নগদ অর্থ, ২ হাজার ৩০০ জন হাইব্রিড শাকসবজি চাষী কৃষকের মাঝে বীজ, ২০ কেজি করে সার ও নগদ অর্থ এবং রবি প্রণোদনার আওতায় ১০৮০ জন কৃষকদের মাঝে বীজ ও ২০ কেজি করে সার বিনামূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও একি মিত্র চাকমা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। এবারের রবি মৌসুমে ৪ হাজার ২৩০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat