ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৩-২১
  • ৩৪৫৪৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা এবার বড় এক সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন এই নায়িকা।  
বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বর্ষা তার এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে তার স্বামী ও সহশিল্পী অনন্ত জলিলও উপস্থিত ছিলেন। বর্ষা স্পষ্টভাবে বলেন, হাতে থাকা চলমান সিনেমাগুলোর কাজ শেষ করেই তিনি অভিনয় থেকে অবসর নেবেন। 
সংবাদ সম্মেলনে বর্ষা বলেন, 'আমার হাতে এখনো কয়েকটি সিনেমার কাজ রয়েছে। সেগুলো শেষ করতে কিছু সময় লাগবে। তবে এরপর আমি আর নতুন কোনো সিনেমায় কাজ করব না।'
কেন অভিনয় ছাড়ছেন—এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, 'আমি খুবই বাস্তববাদী একজন মানুষ। আমার মনে হয়, নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। সেই সীমাটার মধ্যেই কাজ করা উচিত। তাই আমি নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছি সিনেমা ছাড়ব।'
 তিনি আরও বলেন, 'আমার বড় ছেলে এখন ১০ বছর বয়সী, আর ছোট ছেলের বয়স ৭। কয়েক বছর পর বড় ছেলে যখন ১৪-১৫ বছরে পৌঁছাবে, তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা, তখন কেমন লাগবে? এসব দিক চিন্তা করেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।'    
বর্ষার এই সিদ্ধান্তে স্বামী অনন্ত জলিলের কোনো আপত্তি নেই বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, 'বর্ষার বয়স এখনো আমাদের দেশের অনেক নায়িকার চেয়ে কম। তারপরও সে নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছে।'   
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল বর্ষার। এরপর অনন্ত জলিলের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অনন্ত জলিলকে বিয়ে করেন বর্ষা। তাদের সংসারে দুই ছেলে রয়েছে—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।  
সিনেমা ছাড়ার এই সিদ্ধান্তের মাধ্যমে বর্ষা তার দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন। এখন দেখার বিষয়, তিনি ভবিষ্যতে শোবিজ থেকে পুরোপুরি দূরে থাকবেন নাকি অন্য কোনোভাবে যুক্ত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat