ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৩-২৫
  • ৪৩৪৩৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আল জাজিরার এক সাংবাদিকসহ দুই সংবাদকর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার পৃথক হামলায় নিহত হন তারা।

পশ্চিম তীরের রামাল্লা থেকে এএফপি এই খবর জানায়।

গাজার উত্তরে বেইত লাহিয়ায় সাংবাদিকদের একটি গাড়ি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হলে বেশ কয়েকজন নিহত হন। এরমধ্যে আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত অন্যতম।

হামলার পরবর্তী দৃশ্য একটি ভিডিওতে ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিধ্বস্ত গাড়ির পাশে আরো অনেকের সঙ্গে সাংবাদিক হোসাম শাবাতের লাশ পড়ে আছে।

এদিন মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার তারেক আবু আযম বলেন, ২৩ বছর বয়সি শাবাত এরআগে একবার ইসরাইলি হামলায় আহত হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে ফের গাজার সংবাদ সংগ্রহে নেমে পড়েন। অবশেষে সেই ইসরাইলি হামলায় প্রাণ হারালেন তিনি।

হোসাম শাবাত নিহত হওয়ার আগে এদিন গাজার খান ইউনিসে ‘প্যালেস্টাইন টুডে’র সাংবাদিক মোহাম্মদ মনসুরকে হত্যা করে ইসরাইলি সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

এদিকে আরো দুই সাংবাদিক হত্যার ঘটনায় ইসরাইলের প্রতি নিন্দা জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং সেই সঙ্গে তাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat