ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৭
  • ২৩৪৩৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে সাবেক প্রধান বিচারপতি এ. বি. এম. খায়রুল হককে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আজ এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে এই দাবি সম্বলিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন। এসময় তিনি ফ্যাসিবাদের দোসর দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবি জানিয়ে বলেন, ‘বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় পলাতক শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি জনাব এ. বি. এম. খায়রুল হক। অজ্ঞাত কারণে এখনো তাকে গ্রেফতার বা বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ তার বিচার বাংলাদেশের জনগণের গণদাবি। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোন উদ্যোগই এখন পর্যন্ত নেননি।’

আজকের সংবাদ সম্মেলন থেকে উত্থাপিত দাবির স্বপক্ষে সারা দেশের আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য আহ্বান জানিয়ে আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার সারা দেশের সকল জেলা বারে আইনজীবীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্য সচিব এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, এডভোকেট মাহবুবুর রহমান খান, এডভোকেট মো. মাকসুদ উল্লাহ, এডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, এডভোকেট সামসুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat