ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ১১১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক :-  স্কুল জীবনের ভালোবাসার মানুষ জোবাইদুল হককে বিয়ে করছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বহু আগে থেকে দুজনের চেনাজানা থাকলেও বিয়েটা হচ্ছে নাবিলা ও জোবাইদুলের পরিবারদ্বয়ের আলাপ-আলোচনার ভিত্তিতেই। কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে এমনটা জানিয়েছিলেন অভিনেত্রী নাবিলা নিজেই। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বৃহস্পতিবার রাত থেকেই নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। অনুভূতি জানাতে গিয়ে নাবিলা গণমাধ্যমকে বলেন, ‘একটা নতুন পরিবার পাচ্ছি। সেই পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, সেই চেষ্টাই করব। কেউ সংসার করা শিখে আসে না। একটু একটু করে শেখে। আমারও শেখার চেষ্টা অব্যাহত থাকবে।’ এদিকে হানিমুনে কোথায় যাচ্ছেন এমন একটি প্রশ্নের জবাবে নাবিলা বলেন, ‘হানিমুন এখনই না। শুক্রবার জোবাইদুল অফিসের কাজে ম্যানচেস্টার যাবে। আমিও ওর সঙ্গে যাব। এটা হানিমুন না। সেখান থেকে ২ মে দেশে ফিরব। তারপর হানিমুনের পরিকল্পনা।’ নাবিলার হবু বর জোবাইদুল পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। ২০০০ সালেরও আগে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে থাকাকালীন জোবাইদুলের সঙ্গে তার পরিচয় হয়। সেখানকার একটি স্কুলে একই সঙ্গে পড়তেন তারা। তখনই একে অপরকে ভালোবেসে ফেলেন নেত্রকোনার ছেলে জোবাইদুল ও চট্টগ্রামের মেয়ে নাবিলা। দীর্ঘ ১৮ বছর পর সেই ভালোবাসায়ই পাচ্ছে পূর্ণতা। এদিকে, এ বছরের লাক্স চ্যানেল-আই সুপারস্টার প্রতিযোগিতায় উপস্থাপিকার দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী নাবিলা। যেখানে বিচারকের আসনে রয়েছেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান রহমান ও ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরিফিন শুভ। গ্র্যান্ড ফিনালে ছাড়া অনুষ্ঠানটির সবকটি পর্বের শুটিংই শেষ। নিয়মিত প্রচারও হচ্ছে টিভিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat