ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ১১১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বের সর্ববৃহৎ মোবাইল কোম্পানি স্যামসাং এবার নিয়ে এলো গ্যালাক্সি জে সেভেন ডুও। এর মধ্য দিয়ে স্যামসাং এর জনপ্রিয় ‘জে’ সিরিজে যাত্রা শুরু হলো ডুয়াল ক্যামেরার। গ্যলাক্সি জে সেভেন ডুও-এর পেছনে দুটি ক্যামেরা রয়েছে যার একটি ১৩ মেগাপিক্সেল ও অপরটি ৫ মেগাপিক্সেল। এছাড়াও এতে যুক্ত করা আছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। সামনে এবং পেছনে উভয় দিকেই ক্যামেরার অ্যাপারচার ১.৯ এবং যুক্ত আছে এলইডি ফ্ল্যাশ, যা স্বল্প আলোয় ছবি তোলার জন্য খুবই উপযোগী। স্মার্টফোনটিতে কাস্টম ব্লার এবং আর্ট বোকেহ-এর মতো কিছু বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে। আছে লাইভ ফোকাস ইফেক্টস। যা দিয়ে বোকেহ এফেক্টের প্যাটার্ন পাল্টে ফেলা যাবে। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটির সেলফি ফোকাস মোড এর সাহায্যে ব্যাকগ্রাউন্ডে  ব্লার এফেক্ট দেওয়া যায় এবং অপরদিকে বিউটি মোড সবসময় একটি পারফেক্ট সেলফি তুলতে সাহায্য করে। এছাড়াও ফোনটিতে যুক্ত করা হয়েছে ক্লিক অ্যান্ড শেয়ার অপশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পূর্বেই ছবি এডিট করা সম্ভব হবে। গ্যালাক্সি জে সেভেন ডুও সিরিজে ব্যবহার করা হয়েছে এক্সিনোস সেভেন সিরিজ প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং ৩২জিবি মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি ২৫৬জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। স্মার্টফোনটির ৫.৫ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লের মাধ্যমে ভিডিও দেখার অনুভুতি বেড়ে যাবে বহুগুন। জে সেভেন ডুও-তে সিকিউরিটি ফিচার হিসেবে আছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি এবং ফোল্ডার লক সিস্টেম।  স্মার্টফোনটিতে রয়েছে ৩০০০ এমএএইচ  রিমুভেবল ব্যাটারি। স্যামসাং মোবাইল বাংলদেশের হেড অব মোবাইল মো. মুইয়ীদুর রহমান, ‘স্যামসাংকে সবার পছন্দের একটি ব্র্যান্ডে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। জে সেভেন ডুও এর মধ্য দিয়ে আমরা জে সিরিজে ডুয়াল ক্যামেরা অন্তর্ভুক্ত করেছি। আগামী ২৯ এপ্রিল থেকে স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু ব্র্যান্ডশপ ও অনুমোদিত স্টোরে পাওয়া যাবে। আগামী  ৩০ এপ্রিল ও ১ মে থেকে দেশের সকল স্যামসাংয়ের ব্র্যান্ডশপ এবং অনুমোদিত স্টোরে এই স্মার্টফোনটি পাওয়া যাবে। আকর্ষণীয় ফিচার সম্পন্ন স্মার্টফোনটি ব্ল্যাক, ব্লু এবং গোল্ড তিনটি রঙে পাওয়া যাবে। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat