ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০২-০৪
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরুণ-আলিয়া ফিরছেন ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ নিয়ে
মেয়েটিকে দেখেই প্রেমে পড়া, তাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখা, অতঃপর ছেলেটির প্রেমের প্রস্তাব, প্রত্যাখ্যান, শেষমেশ মেয়ের রাজি হওয়া—খাঁটি রোমান্টিক ছবির গল্প তো এমনই হয়। তাই না? তবে এর মধ্যে বাড়তি মাত্রা জোগাবে পড়াশোনা! তাহলে মেয়েকে রাজি করাতে শেষমেশ পড়তেও হবে ছেলেটিকে? সেটা তো বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের নতুন ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ দেখেই বোঝা যাবে। ডিএনএ ইন্ডিয়ার খবর থেকে জানা গেল, এই ছবির সুবাদে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট আবার একসঙ্গে। পরিচালক শশাঙ্ক খৈতান এই জুটির দেশি রোমান্স নিয়ে আগামী ১০ মার্চ বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন। তবে এর আগেই ধামাকার আভাস পাওয়া গেল ইউটিউব থেকে। চলতি মাসের প্রথম দিন প্রকাশ হয় ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির সিক্যুয়েল ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র ট্রেলারটি। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার চারদিনের মাথায় এক কোটিরও বেশিবার দেখা হয়েছে। ২০১৪ সালে এই একই জুটি এবং পরিচালকের হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিটি মুক্তি পেয়েছিল। নতুন ছবিটির ট্রেলার দেখেও আন্দাজ করা যায়, আগের গল্পের ধাঁচ এবং ঘরানা থাকতে যাচ্ছে এবারের ছবিতেও। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিটি বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছিল। করণ জোহর প্রযোজিত এই ছবির ট্রেলার দেখে বরুণ ও আলিয়ার প্রেম কেমন হবে, তা নিয়ে এখন দারুণ উচ্ছ্বাস সবার। বলিউড তারকারাও ছবির ট্রেলার মুক্তির পর সাধুবাদ জানিয়েছেন এই জুটিকে এবং নির্মাতা দলকে। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat