ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৬
  • ৮৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইরয়েডের সমস্যার সমাধান
স্বাস্হ্য ডেস্ক:-  থাইরয়েড গ্রন্থি প্রজাপতি আকৃতির। এই গ্রন্থি থেকে থাইরক্সিন নামে এক ধরনের হরমোন নিঃসরিত হয়। থাইরয়েডের অকার্যকরিতা শরীরে বিভিন্ন সমস্যা তৈরি করে। সাধারণত দুই ধরনের থাইরয়েড সমস্যা হয়ে থাকে। একটি হাইপার থাইরয়েডিজম, অপরটি হাইপোথাইরয়েডিজম। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।  চলুন, দেখে নেওয়া যাক এগুলোর লক্ষণ কী এবং প্রতিকার কী করে সম্ভব হয়? হাইপার থাইরয়েডিজম থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন বেশি বের হলে একে হাইপার থাইরয়েডিজম বলে। লক্ষণ :
  • মনোযোগের অভাব
  • কম স্মৃতিশক্তি
  • পায়খানা করার অভ্যাসে পরিবর্তন
  • ঋতুস্রাবে সমস্যা
  • অবসন্নতা
  • অতিরিক্ত গরম বোধ করা
  • অতিরিক্ত ঘাম
  • ঘুমের অসুবিধা
  • উদ্বেগ, বিরক্তিভাব
  • হঠাৎ করে ওজন কমে যাওয়া
হাইপোথাইরয়েডিজম থাইরয়েড গ্রন্থি কম হরমোন নিঃসরিত করলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। লক্ষণ
  • নখের ভঙ্গুরতা
  • কোষ্ঠকাঠিন্য
  • ওজন বেড়ে যাওয়া
  • ঘাড়ের সামনে ফোলা
  • ভুলে যাওয়ার প্রবণতা
  • চুল ও ত্বকের শুষ্কতা
  • বিষণ্ণতা
তবে একটি উপাদান রয়েছে, যেটি থাইরয়েডের সমস্যা কমাতে অনেকটা সাহায্য করে। আর উপাদানটি হলো ওয়াল নাট বা আখরোট। উপাদান
  • ৪০ পিস সবুজ ওয়ালনাট বা আখরোট
  • এক কেজি অর্গানিক মধু
  • একটি মাঝারি আকৃতির বয়াম
প্রণালি বাদামগুলো ভালো করে ধুয়ে শুকান। এগুলো পরিষ্কার সুই অথবা ধারালো চাকু দিয়ে ছিদ্র করুন। বাদামগুলো বয়ামে ভরুন। এর পর এর মধ্যে মধু ঢালুন। এভাবে রেখে দিন। তবে মাঝেমধ্যে বয়ামের মুখ খুলে সূর্যের আলোতে দিন। থাইরয়েডের সমস্যা কমাতে প্রতিদিন সকালে ও বিকেলে দুই চামচ করে এটি খান। তবে যেকোনো জিনিস নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat