ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৪-০১
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের
বিনোদন ডেস্ক:-দুই বাংলার জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার কারণে সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে চলে এসেছেন। এমনকি তাদের সঙ্গে আয়োজক অক্টোপির কর্মকর্তা-কর্মচারীরা চরম বাজে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন অনেকে। শুক্রবার রাতে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অক্টোপির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেওয়া, হয়রানি, ছবি তুলতে নিষেধ করা, এমনকি ‘ভেতরে ঢুকতে দেওয়া হবে না’ বলে হুমকিও দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এ ঘটনা ঘটে।আয়োজনটির মিডিয়া বিভাগের কর্মকর্তা আফরিদ হাসান এ নিয়ে অক্টোপির কর্মকর্তা মামুনের সঙ্গে কথা বললে তার সঙ্গেও খারাপ ব্যবহার করেন মামুন। অধিকাংশ সাংবাদিকই মামুনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ অানেন। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে রাত পৌনে ১০টায় সাংবাদিকরা হলরুম ত্যাগ করে বাইরে চলে আসেন।এদিকে এটিএন ইভেন্টসের কর্মকর্তারা বিষয়টি সুরাহা করতে চাইলেও অক্টোপির পক্ষ থেকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। ‘মামুন ক্ষমা চাইবেন’ বললেও গরিমসি করা হয়। শেষমেষ অনুষ্ঠান বয়কট করেন সাংবাদিকরা। সব মিলিয়ে ‘শ্রেয়া ঘোষাল মেলোডি নাইট লাইভ ইন ঢাকা’ বিনোদন সাংবাদিকদের জন্য খারাপ অভিজ্ঞতার স্মৃতি হিসেবেই থাকবে বলে জানিয়েছেন অনেকে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন কয়েকজন বিনোদন সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমাদের দাওয়াত করে নিয়ে দুর্ব্যবহার করার কোনো মানে হয় না। এমন আয়োজক সংস্থাগুলোকে ভবিষ্যতেও বয়কট করা হবে। কারণ অনুষ্ঠানের প্রচারের জন্য তারা আগে আমাদের পিছনে পিছনে ঘুরে, আবার অনুষ্ঠানস্থলে বাজে ব্যবহার করে। এটা কখনোই কাম্য হতে পারে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat